সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নারী সমাজের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা জানান, গত ১২ নভেম্বর পবা হরিয়ান সুগার মিল এলাকায় বিএনপি নেত্রী নিলুফা ইয়াসমিন ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সময়, জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পায়ের জুতা দিয়ে শারীরিক লাঞ্ছিত করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বলে নির্বাচিত হলে নারীদের সম্মান করবে। কিন্তু নির্বাচনের আগেই নারীদের প্রতি লাঞ্ছনার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর জামায়াত মনে করছে তারা ক্ষমতায় এসেছে এবং দেশব্যাপী অপকর্ম চালিয়ে যাচ্ছে। কোন মা-বোনের ইজ্জত নিয়ে খেলা চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান এবং নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আনার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় মিডিয়া সেল এর সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহিলা দল রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন। এছাড়াও রাবি ছাত্রদলের নারী নেতৃবৃন্দ ও সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin