বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ১১ মে ২০২৬ ইং তারিখ সকাল ৯ টার দিক থেকে আজিজ শেখ নামের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫৮ বছর। ঐ ব্যক্তির গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মুখে সাদা দাড়ি আছে। হারানোর সময় তার পরনে ছিল মেরুন রংয়ের ফতুয়া গ্রামীন চেকের ট্রাউজার। তিনি মুখে কথা বলতে পারেন না।

আজিজ শেখের সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে বুধবার সকাল সাড়ে দশটায় বহরমপুরস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমনটাই তথ্য দেন তার স্ত্রী একটি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ তাসলিমা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি জানান তার স্বামী ভোলা রোগে আক্রান্ত। তিনি কোন কিছুই মনে রাখতে পারেন না। তার স্বামী পবা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের হিসাব রক্ষক ছিলেন। এই রোগের কারণে বর্তমানে তিনি চাকরি থেকে অবসর অবসর নিয়েছেন।

তিনি আরো বলেন, প্রতিদিন কলেজে যাওয়ার পূর্বে তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে বহরমপুর রেল লাইন সংলগ্ন চায়ের দোকানে নামিয়ে দিয়ে চলে যান। তার স্বামী চা পান করে প্রতিদিন বাড়ি চলে আসেন। সেদিনও তিনি ৮:৫০ এর দিকে তাকে একই স্থানে নামিয়ে দিয়ে কর্মস্থলে চলে যান। এরপর ১৫ থেকে ২০ মিনিট পরে তিনি জানতে পারেন তার স্বামী বাড়িতে ফেরেননি। সেই থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা শহরের প্রতিটি স্থান, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অদ্যবধি তার খোঁজ পাননি বলে উল্লেখ করেন । এছাড়াও মঙ্গলবার থেকে তার সন্ধান চেয়ে শহর সহ বিভিন্ন স্থানে মাইকিং করছেন। যা চলমান রয়েছে।

তিনি বলেন, তাদের কোন শত্রু নেই। এরপরেও এটা কিভাবে হলো বুঝে উঠতে পারছেন না। যদি কেউ তাকে অপহরণ করেও থাকে তাহলে তাদেরকে মোবাইলে জানানোর জন্য অনুরোধ করছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করে তার স্বামীকে ফেরত নিয়ে আসবেন বলে আকুতি জানান। তিনি আরো বলেন কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে তাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। সন্ধান দিলে তাকে পুরস্কৃত করবেন বলেও উল্লেখ করেন তিনি। যোগাযোগের ঠিকানা: বহরমপুর ডিবি আনোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন। মোবাইল নম্বর : ০১৭১৮-৩০৮০৬৫। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজিজ শেখের মেয়ে তাসমিয়া খাতুন, বোন ইসমোতারা খাতুন এবং নাতনি নাইস খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্য।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin