বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

নিজস্ব বর্ণমালায় প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তক রচনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: নিজস্ব বর্ণমালায় প্রাক-প্রাথমিক এর জন্য পাঠ্যপুস্তক রচনার দাবিতে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু চত্বর সামনে মানববন্ধন করেন। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশ, সান্তাল সমন্বয় পরিষদ, দি সান্তালস টাইমস ডট কম, সান্তালি নিউজ ২৪.কম , কোল সমাজ উন্নয়ন সংগঠন ও মাহালী দিঘরী পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৭২ বছর ধরে সাঁওতালরা নিজস্ব সাঁওতালি (রোমান) বর্ণমালা ব্যবহার করছে। কিন্তু সাঁওতালদের প্রচলিত বর্ণমালা বাদ দিয়ে সাঁওতাল শিশুদের জন্য কখনও বাংলা হরফ কখনও অলচিকি হরফে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক রচনার অপচেষ্টা হয়েছে। গারো, চাকমা, মারমা, ত্রিপুরা ও ওঁরাওদের জন্য নিজস্ব ভাষায় প্রাক- প্রাথমিক পাঠ্যপুস্তক প্রণীত হলেও সাঁওতালি ভাষায় পাঠ্যপুস্তক এখনও প্রকাশিত হয়নি।

বক্তারা আরো বলেন, তারা বাংলা ভাষা কিংবা বর্ণমালা বিদ্বেষী নন। কিন্তু এ বর্ণমালায় সাঁওতালি ভাষার শব্দের উচ্চারণ বিকৃত হয়, যা তাদের কাছে কষ্টকর। তাই সাঁওতালি বর্ণমালা ছাড়া অন্য কোনো বর্ণমালা ব্যবহার করে প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার উদ্যোগ তারা মানবেন না বলে জানান ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি লুইস টুডু। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর বঙ্গ আদিবাসী ফোরাম ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম, জেলা সাধারণ সম্পাদক কর্নেলিয়াস মুরমু, সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশ’র পক্ষে সন্তোষ টুডু, শিক্ষক মদন মুরমু, শিক্ষার্থী ক্যাথিনা রিমি কিস্কু ও অনামিকা হেমব্রমসহ আরো অনেকে।

বক্তারা বলেন, কারও মাতৃভাষার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া বায়ান্নর ভাষা আন্দোলনের মূলনীতির পরিপন্থী। এটা ভাষাসৈনিক ও শহীদদের অপমানের শামিল। তাই কোনো ব্যক্তি বা সংগঠনের কথা না শুনে সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক রচনার পদক্ষেপ গ্রহণে বক্তারা সরকারের নিকট অনুরোধ জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin