সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে ছাত্র সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সামনে বোরবার বিকেলে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবীতে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সৌরভ। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক বীন খালেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী ও সদস্য সচিব সামসুউদ্দিন চৌধুরী সানীন ।

এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদসহ রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের পূর্বে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন। তারা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে উপস্থিত হন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের জনগণকে বাঁচানোর জন্য এই আন্দোলন। বিএনপি’র আমলে মানুষ কেজি প্রতি ৮-১০ টাকা দরে চাল ক্রয় করত। কিন্তু এই চালের দাম হয়েছে কেজি প্রতি ৬০-৮০টাকা। এছাড়াও সয়াবিন তেল ক্রয় করত ৩৫-৪০টাকা লিটার। কিন্তু এখন সেই সয়াবিন তেলের দাম হয়েছে ১৯০-২০০টাকা লিটার। সেইসাথে অস্বাভাবিক ভাবে বেড়েছে আটা, ময়দা, মাছ ও মাংশের দাম। শুধু তাইনয় প্রতিটি শিক্ষা উপকরণের মূল্য সাধারণ শিক্ষার্থীদের নাগালের বাহিরে চলে গেছে।

প্রধান অতিথি আরো বলেন, বিএনপি’র আমল ছিলো জনহিতকর। আর আওয়ামী লীগ সরকার জনক্ষতিকর সরকার। মানব দেহের কোথায় পঁচন ধরলে মেডিকেল সায়েন্স বলে তা কেটে ফেলতে। সেক্ষেত্রে এই সরকারের শরীরে পঁচন ধরেছে। এই সরকারকেও ক্ষমতা থেকে কেটে ফেলে দিতে। আর এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন,তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে বাঁচানোর জন্য যেকোন সময়ে কঠোর আন্দোলনের ডাক আসবে। আর এই ডাকে জীবনবাজি রেখে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin