সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ৩টায় বিদ্যুৎ,গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল করেন। রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সামনে এসে করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকীর হোসেন রিমন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তানভীর আহম্মেদ টিটু, সাইদুল ইসলাম ও আনার হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম মিলু, মতিহার থানা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকতার হোসেন, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহান, বোয়ারিয়া থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেদায়েতুল্লাহ শিমুল।

আরো উপস্থিত ছিলেন মতিহার থানা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, উত্তরের সদস্য সচিব আলমগীর হোসেন, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রনি ও রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলামিনসহ মহানগরর ও বিভিন্ন থানার যুগ্ম আহবায়ক এবং সদস্যগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ হয়েছে। কারন নিজেদের পকেট ভরতে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করেছে। প্রতিদিন সকল পন্যের মূল্য বৃদ্ধি পেলেও এই বিনা ভোটের সরকার কোন পদক্ষেপ নিতে পারছেনা। কারন তারা ব্যবসায়ীদের নিকট জিম্মি হয়ে পড়েছে। শুধু তাইনয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলা দিয়ে জর্জড়িত করছে। এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে জনগণকে বাঁচাতে এবং বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সকল নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin