নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে বিদ্যুৎ,গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল বের করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সামনে এসে করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুশরাত এলাহী রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুর রশিদ মামুন ও জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, মতিহার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল, ইলিয়ার, সহিবুর রহমান, মন্জুর আলী ও বকুল। সদস্য-ডালিম, আল আমিন, প্লাবন, রাজশাহী জেলা যুবদলের সদস্য রেন্টু, নাহিদ উদ্দিন, কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব রজব আলী, রমজান, রিদয়,আশিক, বিপ্লব, টিটু, বিপুল, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দল।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, মামুনুর রশীদ মামুন, বাগমারা উপজেলার আহ্বায়ক মেহেদী হাসান টিপু, সদস্য সচিব সাইদুল ইসলাম গাজী, ভবানীগঞ্জ পৌরসভার আহবায়ক শাহীন রেজা, সদস্য সচিব আমজাদ হোসেন, তাহেরপুর পৌরসভা আহবায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব।