নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল করেন। বিএনপি, কৃষকদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নগরীর বাটার মোড় থেকে মিছিল বের করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু। জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, রোকনুজ্জামান আলম, ডিএম জিয়া ও অধ্যাপক সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার, মুহিব্বুল হক রুবেল, যুগ্ম আহবায়ক আব্দুর রফিক সরকার, মেরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, রেজাউল করিম রঞ্জু, বাগমারা উপজেলা কৃষকদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, কেশরহাট পৌরসভা কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য বুলবুল ও ১নং যুগ্ম আহবায়ক এনামুল হক, মোহনপুর উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, যুগ্ম আহবায়ক জাকারিয়া, চারঘাট উপজেলা কৃষকদলের প্রস্তাবিত আহবায়ক সিরাজ মাস্টার, গোদাগাড়ী উপজেলা প্রস্তাবিত আহবায়ক আব্দুল ফটিক।

সভা শেষে বাঘা, তাহেরপুর ও আড়ানী পৌরসভা কৃষকদলের কমিটি ঘোষনা করা হয়। এতে বাঘা উপজেলায় আশরাফুজ্জামান আলম বিদ্যুৎকে আহবায়ক ও মোমিনুল ইসলাম হিটলারকে সদস্য সচিব, তাহেরপুর পৌরসভা আব্দুস ফজের আহবায়ক, সদস্য সচিব ফারুক পাটোয়ারী ও আড়ানী পৌরসভার আবুল কালাম আজাদ আহবায়ক ও সেলিম উদ্দিন মন্ডলকে সদস্য সচিব ঘোষনা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ বিএনপি, কৃষকদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথিসহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ দেশের জনগণকে বাঁচাতে এই সরকারকে বিতারিত করতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। তাঁরা বলেন, নিত্য পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারনে দেশের মানুষ দুই বেলা দুইমুঠো খাবার খেতে পারছেনা। দলমত নির্বিশেষে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরাও এই সমস্যায় পড়েছে। শুধু খাবার পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি, কৃষিজাত পন্য, জীবন রক্ষাকারী ওষুধ, শিক্ষা পন্য ও পরিধেয় বস্ত্রসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে বিএনপি’র কোন বিকল্প নাই।
তারা আরো বলেন, বিএনপিকে ক্ষমতায় এনে জনগণের সেবা করার সুযোগ সৃষ্টি করতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন অপরিহার্য। আর সরকার মূলমন্ত্র হচ্ছে কঠোর আন্দোলন। চলতি মাসের পনের তারিখের পরে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে। আর এই আন্দোলনে জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শ্রেণি পেশার মানুষ ও দেশের আপামর জনসাধারণকে অংশগ্রহন করার আহবান জানান বক্তারা।