নিজস্ব প্রতিবেদক : ‘দাম কমাও, জীবন বাঁচাও’ এই স্লোগান নিয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর গনকপাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, চিনি, ডাল, মাছ, মাংশ, পানি ও গ্যাসসহ অন্যান্য খাদ্য সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিপাদে এই কর্মসূচী পালন করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।
ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহীর জেলার সহ-সভাপতি নাসির আলী, সাহেব আলী ও কাউসার আলী লাপা, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজিম আলী ও আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন ও মারুফ হোসেন ও অর্থ সম্পাদক মুকুল আলীসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নিত্যপন্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত কষ্টে পরিবারের সদস্যদের নিয়ে জীবনধারণ করছে। এছাড়াও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধিতে ভবন নির্মানে অনেকটাই স্থবিরতা দেখা দিয়েছে। ফলে নির্মাণ শ্রমিকরা বেকার হয়ে পরছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে নিত্য প্রয়োজণীয় দ্রব্যের এবং নির্মাণ সামগ্রীর মূল্য কামনোর জন্য সরকারের নিকট দাবী জানান।
সেইসাথে বিল্ডিং কোড মেনে ভবন মালিকদের ভবন তৈরী করার আহবান জানান। এছাড়াও ভবন নির্মাণের সময় দূর্ঘটনায় মৃৃত্যুবরণকারী শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ ও ঐ ধরনের ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন উপস্থিত নেতৃবৃন্দ।