রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নিরাপত্তার আশ্বাসে হাসপাতালে চিকিৎসায় ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

  • প্রকাশ সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে চিকিৎসায় ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা কর্মবিরতি প্রত্যাহারের এই ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মত হয়েছেন। কর্তৃপক্ষের এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঘোষণার পরপরই সব ইন্টার্ন চিকিৎসক তাদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যান এবং চিকিৎসাসেবায় যোগ দেন।

এর আগে, হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে এই কর্মবিরতির ফলে চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin