সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না- রায়হান

  • প্রকাশ সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এদেশের জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না। শনিবার বিকেলে পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান এসব কথা বলেন।

তিনি বলেন, গত সতের বছরে পলাতক স্বৈরাচার আওয়ামী সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক কাঠামো সংস্কার করে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে। বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তির ওপরে ভর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরো বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতিকে এগিয়ে নেওয়ার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। তিনি বলেন,জনগণই বিএনপির শক্তি, জনগণই গণতন্ত্রের রক্ষক। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। মতবিনিময় সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রচারের অংশ হিসেবে সংক্ষিপ্ত পথসভা শেষে লিফলেট বিতরণ করা হয়।
,
সভায় পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তাকিম রহমান মোস্তাক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব গাজিউর রহমান, নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম ও উপজেলা প্রজন্ম একাত্তর দলের সদস্য সচিব শুকুর আলী। সভা পরিচালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার। এছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin