নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি’র সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদেও হত্যা করে এবং মিথ্যা মামলা, নির্যাতন ও গুম করে আর দমিয়ে রাখা যাবেনা।
এই অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ আর ঘরে ফিরে যাবেনা। তিনি বলেন, এই কয়েকদিনে পাখির মত গুলি করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। সেইসাথে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেও হত্যা করেছে। যারা এর সঙ্গে জড়িত তাদের কেউ রেহাই পাবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীর এই আন্দোলনে সবাইকে অংশগ্রহন করে এই নিশিরাতের সরকারকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি। সেইসাথে আগামী তিন ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশে সকাল ৮টার মধ্যে মাদ্রাসা মাঠে উপস্থিত পরামর্শ দেন তিনি।
১৬নং ওয়ার্ডের মান্দা কলোনী ঈদগাহ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের সমস্বয়ক আকরাম আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম টিপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি নেতা আনোয়ার হোসেনন উজ্জল।
উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী , শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য সচিব ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সেচ্ছাসেবক দল রাজশাহী মহানরের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, রাজশাহী মহানগর কৃষত দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু ও সদস্য সচিব গোলাম সাকলায়ন ইকোসহ বিএনপি. অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।