রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন মেজর (অব:)শরীফ উদ্দীন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক ই মোহামেদ এর পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ চিঠি জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জানান, দ্রুত সময়ের মধ্যে নেসকোর পুরো পরিচালনা পর্ষদই পুনর্গঠন করা হবে। সেখানে নতুন সদস্য অন্তর্ভুক্ত হবেন। এরপরই তিনি দায়িত্ব নেবেন। দ্রুত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি জানিয়েছেন।

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তাঁর বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin