রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী হচ্ছে ঐতিহ্যবাহী একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহর হতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের নানা ধরনের ষড়যন্ত্র চলছে বেশ কিছুদিন ধরে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বেলা সাড়ে ১১ টায় হেতম খা, নেসকো প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন ও রশিদ। বোয়ালিয়া থানা (পশ্চিম ) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী হচ্ছে একটি বিভাগীয় শহর। এই শহর থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রধান কার্যালয় স্থানান্তর করে বগুড়ায় নিয়ে যাওয়া হবে ,এটা কোনভাবে মেনে নেওয়া যাবে না। বগুড়ার একজন প্রতিমন্ত্রী ও দু একজন সংসদ সদস্যর কারণে এই হঠকারী সিদ্ধান্ত হলে রাজশাহীবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারা আরো বলেন, রাজশাহীতে ফুল মন্ত্রী এবং এমপি রয়েছেন, যাদেরকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই সিদ্ধান্ত থেকে হটে না আসলে এর বিরূপ প্রতিক্রিয়া সাধারণ ভোটারদের উপরে পড়বে বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কে বা কাহারা কান ভারী করে এই ফায়দা হাসিল করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র রাজশাহীবাসী কোনভাবেই মেনে নেবে না। দাবি না মানলে আগামীতে রাজশাহীতে হরতালসহ আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি নেসকো নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানুষ সম্পদ )আফাজ উদ্দিন, উপসচিব এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের প্রদান করেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাবে, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অতএব, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের বিনীত আবেদন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সদয় নির্দেশ প্রদান করবেন বলে তারা উল্লেখ করেন।

উল্লেখ্য এই বিষয়ে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কোম্পানী অ্যাফেয়ার্স-১ শাখা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো) এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়া জেলা শহরে স্থানান্তরের জন্য সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃক স্বাক্ষরিত মতামত প্রদানের জন্য একটি পত্র প্রদান করেছেন।
ঐ পত্রে উল্লেখ করা হয়েছে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি-এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। এ প্রেক্ষিতে উক্ত অফিস স্থানান্তরের ফলে আর্থিক ও প্রশাসনিক প্রভাবসমুহ সুষ্ঠুভাবে উল্লেখপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই পত্রটি ১৬ জুলাই নেসকো ব্যবস্থাপনা পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin