সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র ফাউন্ডেশনের নিজস্ব ভবনের ছাদে মাহফিলে উপস্থিত ছিলেন কার্য নির্বাহী কমিটির সকল সদস্য। হার্ট ফাইন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, চীফ কনসালটেন্ট ও ন্যাশনাল হার্ট ফাইন্ডেশন ও রিসার্চ ইন্সটিটিউ এর পরিচালক প্রফেসর ডাক্তার রইস উদ্দিন, পরিচালক প্রশাসন ও অর্থ সাবেক প্রফেসর মহা: হবিবুর রহমান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন সহ ফাউন্ডেশনের আজীবন সদস্যগণ।

এ সময়ে পরিচালক বলেন, এই প্রতিষ্ঠান নতুনভাবে শুরু থেকে অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। ইতোমধ্যে শতশত রোগিকে সেবা প্রদান করা হয়েছে। এখানে হার্ট রোগিদের সেবার জন্য প্রায় সকল ধরনের যন্ত্রপাতি রয়েছে। সেইসাথে রয়েছে অভিজ্ঞ ডাক্তার। রয়েছে সার্বক্ষনিক সেবা বলে উল্লেখ করেন তিনি।

সাধারণ সম্পাদক খোকন বলেন, এই প্রতিষ্ঠানে অসহায় রোগিদের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা প্রদান করার জন্য যাকাত ফান্ড থেকে অর্থ ব্যায় করা হয়। এ সেবা চালু রাখতে হার্ট ফাউন্ডেশনের যাকাত ফান্ডে যাকাতের টাকা প্রদানের জন্য বিত্তবানসহ যাকাত প্রদানকারীদের বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

বক্তব্য শেষে এই প্রতিষ্ঠানের জন্য জমিদানকারী, যারা শুরু থেকে এই প্রতিষ্ঠানে ছিলেন বা আছেন, এই প্রতিষ্ঠান নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেও রুহের মাগফিরাত কামনায় এবং এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় যে কমিটি, পরিচালক, ডাক্তার ও স্টাফগণ নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন এবং সকল আজীব সদস্য যারা বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানে সহযোগিতা কওে যাচ্ছেন তাদেরসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের পেশ ইমাম মুফতি মোয়াজ্জেম হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin