বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নয়ন হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত উশৃংখল ও অতি উৎসাহী আইন শৃংখলা বাহিনীর কিছু সদস্য বিরোধী মতের তথা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা, গুম ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নয়ন মিয়া ব্রাক্ষণবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। গত শনিবার বিএনপি’র কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে সরকারী দলের আজ্ঞাবহ পুলিশ সদস্য নয়নকে গুলি করে হত্যা করে বলে অভিযোিগ উঠেছে।

নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু কওে সোনাদিঘির মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে প্রতিবাদ সমাবেশ ও দোয়া কারা হয়।

মিছিল সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
সমাবেশে বক্তারা নয়ন হত্যার সঙ্গে যে সব পুলিশ সদস্য জড়িত তাদেও দ্রুত গ্রেফতার কওে আইনের আওতায় আনার দাবী করেন। সেইসাথে আগামীতে আর একটি প্রাণ ঝড়লে এর খেসারত পুলিশকে দিতে হবে বলে হুঁশিয়ারী দেন তারা। পরে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের আহ্বায়ক সাদিউল ইসলাম সজিব, শাহ্ মুখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক তপন আলী, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও বোয়ালিয়া থানা পশ্চিমের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হানসহ রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের যুগ্ম আহবায়ক এবং সদস্য বৃন্দসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin