সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পতিত সরকার  শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে :মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নত করতে পারেনা। কিন্তু এই শিক্ষাব্যবস্থাকে সমুলে ধ্বংস করে ফেলেছিলো পতিত সরকার। ঐ সরকারের আমলে যে সকল শিক্ষার্থীরা পাস করেছে, তারা ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাচ্ছেনা। এ থেকে বোঝা যায় শিক্ষাব্যবস্থার কি অবস্থা। এছাড়াও পরীক্ষায় খাতায় না লিখলেও শিক্ষকদের ঐ ছাত্রকে পাস করিয়ে দিতে হতো।

আর পাস না করালে ঐ শিক্ষকের চাকরী পর্যন্ত চলে যেত বলে পবা উপজেলার দামকুড়া এলাকায় অবস্থিত অধ্যাপক নাজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় অবকাঠামো নির্মাণকাজের ভীত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনবান্ধব ও শিক্ষাবান্ধব একটি দল। বিএনপি’র আমলে বাংলাদেশ থেকে সমুলে নকল বন্ধ করে দেয়া হয়েছিলো। সে সময়ে শিক্ষার্থীরা লেখাপড়া করতো। ভাল শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগও পেত। সেইসাথে শিক্ষকদের সম্মান করতো। এখন সে অবস্থা আর নাই বলে উল্লেখ করেন তিনি। ডিজিটাল এর নামে কমলমতি শিশুদের হাতে এনরোয়েড/ স্মার্ট ফোন তুলে দিয়ে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তিনি শিশুদের হাতে মোবাইল তুলে না দিয়ে বই তুলে দেয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি কোদাল দিয়ে মাটি কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন অধ্যাপক নাজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাঊর রহমান, অত্র বিদ্যালয়ের প্রদান শিক্ষক মাহবুবুল হক ও পবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দামকুড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin