শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

পবায় ইউএনও’র হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঠিকাদারের অবহেলায় রাজশাহীর পবা উপজেলায় নির্মাণকাজ চলার মধ্যেই ভারী বর্ষণে একটি সড়কের একাংশ ধসে পড়ে। উপজেলার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় দুটি পুকুরের মাঝ দিয়ে যাওয়া সড়কটি ধসে পড়ায় পাকুড়িয়া উত্তর ও দক্ষিণপাড়া গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পরেন হাজারো গ্রামবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর হস্তক্ষেপে বালু ও মাটি ফেলে অস্থায়ীভাবে সড়কটি চালু করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

জানা গেছে, নওহাটা পৌরসভার অধীনে ২০ কোটি টাকার প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জুয়েল ইলেক্ট্রোনিক্স এন্ড জেভি ওয়াশিমুল হক’ ১০টি সড়ক নির্মাণ করছে। ধসে পড়া সড়কটি দুয়ারী প্রাইমারি স্কুল থেকে পাকুরিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ চলমান কার্পেটিং কাজের অংশ।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটির দুই পাশে পুকুর থাকলেও ঠিকাদার সময়মতো সুরক্ষা দেয়াল (প্রোটেকশন ওয়াল) নির্মাণ করেননি। ফলে কয়েক দিনের টানা বর্ষণে মাটি নরম হয়ে সড়কের একটি অংশ ধসে গেছে। এতে দুটি গ্রামের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেলে গ্রামবাসীকে বিকল্প পথে অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছিল।

পাকুড়িয়া গ্রামের বাসিন্দা সাইদুর ইসলাম বলেন, “ঠিকাদারকে বারবার বলার পরও পুকুর পাড়ে সুরক্ষা দেয়াল দিতে বিলম্ব করেছিল। তাদের গাফিলতির কারণেই আজ এই দশা। ইউএনও নিজে এসে তাদের কষ্টের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাঁর প্রতি তরা কৃতজ্ঞ।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওয়াশিমুল হক বলেন,“ভারী বর্ষণের কারণে মাটি নরম হয়ে সড়কটি ধসে গেছে। পৌর প্রশাসকের নির্দেশে তারা তাৎক্ষণিকভাবে বালু ও মাটি ফেলে মানুষের চলাচলের ব্যবস্থা করেছি। ক্ষতিগ্রস্ত অংশটি তারা নিজ খরচেই পুনরায় নির্মাণ করে দেবেন জানান তিনি।

নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী জানান,“ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য পৌরসভা থেকে নতুন কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না। সুরক্ষা দেয়ালের কাজ শেষ হলেই সড়কটির কার্পেটিং সম্পন্ন করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী ও নওহাটা পৌর প্রশাসক অফিসার আরাফাত আমান আজিজ বলেন,“খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। কারণ পাকুড়িয়া উত্তর ও দক্ষিণ পাড়ার মানুষের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের যে চরম ভোগান্তি হচ্ছিল, তা কোনোভাবেই কাম্য নয়। দুটি গ্রামের হাজারো মানুষকে বিকল্প পথে অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছিল, যা ছিল অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ। জনদুর্ভোগ লাঘব করা প্রশাসনের প্রথম এবং প্রধান দায়িত্ব। তাই তিনি তাৎক্ষণিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়ে বালু ও মাটি ফেলে একটি অস্থায়ী রাস্তা তৈরি করে দিয়েছেন, যাতে অন্তত মানুষের চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন,এটি একটি অস্থায়ী সমাধান মাত্র। আমরা ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, যাতে নিজ খরচে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে এবং সুরক্ষা দেয়ালের কাজ সম্পন্ন করে। এই কাজে কোনো গড়িমসি সহ্য করা হবে না। পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যত দিন পর্যন্ত সড়কটি পুরোপুরি আগের অবস্থায় ফিরে না আসছে এবং কার্পেটিং সম্পন্ন না হচ্ছে, ততদিন তাঁরা এর তদারকি চালিয়ে যাবেন। তবে ভোগান্তি স্থায়ী হবে না বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin