বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এই কৃষি পন্য বিতরণের উদ্বোধন করা হয়।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামসুন নাহার ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা রিসার্চ সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, ইউডিএফ জাকিয়া সুলতানা, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষক, উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন ব্লকের মাঠ কর্মকর্তা ও উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ৭০০ জন কৃষকের মাঝে উফশি আউশ জাতের ৫ কেজি ধান বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin