বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এই উপকরণ প্রদান করা হয়।

রোববার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আদিবাসী নেতা ও অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর নির্বাহী পরিচালক রাজকুমার শাঁও, পবা উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বাদশা ও ডাংগের হাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে বিদ্যালয়ের শিক্ষকদেরকে স্মার্ট হতে হবে। সেই সাথে শিক্ষার্থীদেরকেও স্মার্ট শিক্ষার্থী করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে। আগামীতে দেশের হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ২০ জনের মধ্যে বাইসাইকেল ও তিনটি ক্যাটাগরিতে ১ম থেকে ৫ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin