রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় জিসাস’র ঈদ উপহার প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ জিয়ার সাংস্কৃতিক সংগঠন (জিসাস) রাজশাহী জেলা শাখার আয়োজনে শনিবার বিকেল ৪টায় অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা এবং গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবার হরিপুর এলাকার আখ সেন্টার মাঠে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জিসাস রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ফিরোজ করীবর টিংকু, সদস্য সচিব ইব্রাহিম হোসেন তানসিন, যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক খোকনসহ জিসাস এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বলেন, আর একদিন পরেই হয়তবা ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদি চাঁদ দেখা যায় তাহলে সোমবার ঈদ হবে। এই ঈদের আনন্দকে ভাগ করে নিতে জিসাস এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এখানে প্রায় সাড়ে চারশত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী প্রদান হলো। শুধু জিসাস নয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও এই ধরনের কর্মসূচী করে আসছে বলে উল্লেখ করেন তিনি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin