সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় দাদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দাদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন হঠাৎ স্থগিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রার্থী ও স্থানীয় অভিভাবকরা। এর প্রতিবাদে সোমবার বিকেলে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রহমান। এতে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম, হুমায়ুন আহমেদ ও ওমর আলী।

বক্তারা বলেন, নিয়মমাফিক গত পহেলা সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর ১০ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের দিন ধার্য ছিলো। সবকিছু শেষ করে ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন ঘিরে তারা দিনরাত পরিশ্রম করেছেন, এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রচারণা চালিয়েছেন। অথচ ভোটের মাত্র একদিন আগে এসে হঠাৎ নির্বাচন স্থগিত করে দেওয়ায় তারা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তাদের ভাষায়,“তীরে এসে তরী ডুবল। তারা অভিযোগ করেন, নির্বাচন স্থগিত করে অভিভাবক ও প্রার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এতে করে এলাকার শিক্ষার্থী-শিক্ষক ও সাধারণ মানুষও হতাশ হয়েছেন। বক্তারা নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জালাল উদ্দিন সরকার, বাবর আলী, ফারুক হোসেন, শামসুজ্জোহা পাল্টু, ওয়াসিম আলী, আজাহার আলী, মোজাম্মেল হক, দিলদার আলী সেন্টু, মোতালেব হোসেন, রায়হান পান্না, জয়নাল আবেদীন, মামুন অর রশিদ ও মাইনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে এ বিষয়ে পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ভোটার তালিকায় গুরুতর ব্যত্যয় ধরা পড়েছে। কোনো অভিভাবকের একাধিক সন্তান ঐ মাদ্রাসায় অধ্যয়নরত থাকলেও তার একটি ভোট দেওয়ার কথা। কিন্তু তালিকায় তাঁদের একাধিক ভোটার বানানো হয়েছে। এতে নির্বাচনে অনিয়মের সুযোগ তৈরি হতো। তিনি আরও জানান, এসব ত্রুটি সংশোধন করে সঠিক ভোটার তালিকা তৈরি করা হলে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin