সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

পবায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাটবীজ বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে তালিকা ভুক্ত পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তালিকা ভুক্ত পাট চাষী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর তালিকা ভুক্ত উপজেলার দুই হাজার পাঁচশত বিশ জন পাট চাষীর মধ্যে জন প্রতি এক কেজি পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বাজেট সাপেক্ষে রাসায়নিক সার বিতরণ করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin