সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় ভারী বর্ষণে রাস্তা নির্মাণের মধ্যেই ধস, যোগাযোগ বিচ্ছিন্ন,বিপদে দুই গ্রামের

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় নির্মাণকাজ চলার মধ্যেই একটি সড়কের একাংশ ধসে পড়েছে। নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় দুই পুকুরের মাঝ দিয়ে যাওয়া সড়কটির কিছু অংশ ধসে গেছে। কয়েকদিনের ভারী বর্ষণে এ ঘটনা ঘটে। এতে করে পাকুড়িয়া উত্তর ও দক্ষিণ পাড়া গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিকল্প পথে অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এতে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। ঠিকাদারের অবহেলার জন্য সঠিক সময়ে পুকুর পাড়ের সুরক্ষা দেয়াল (প্রোটেকশন ওয়াল) নির্মাণের কাজ না করায় এই দশা হয়েছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নওহাটা পৌরসভার দুয়াড়ি থেকে পাকুড়িয়া স্কুল পর্যন্ত তিন হাজার ৫৫০ মিটার সড়কের কার্পেটিংয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন সময়ে পাকুড়িয়া উত্তর ও দক্ষিণ পাড়ার সংযোগস্থলে সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাকুড়িয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘রাস্তাটা হওয়ার খবরে তারা খুব খুশি হয়েছিলেন। কিন্তু সঠিক সময়ে পুকুরের পাড়ের সুরক্ষা দেয়াল নির্মাণের কাজ না করায় এই দশা হলো। এখন তাদের সন্তানদের স্কুলে যেতেও কয়েক কিলোমিটার ঘুরতে হচ্ছে বলে জানান তিনি।

আরেক বাসিন্দা রাশিদা বেগম বলেন, তাদের দুর্ভোগের শেষ নেই। বিকল্প যে রাস্তাটি আছে, সেটিও ভাঙাচোরা ও কর্দমাক্ত। বর্ষার মধ্যে ঐ রাস্তা দিয়ে চলাচল করা আরও কঠিন। অসুস্থ রোগী বা জরুরি প্রয়োজনে গাড়ি চলার কোনো উপায় নেই। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান।

জানা গেছে, নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকায় ২০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় ১০টি সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জুয়েল ইলেক্ট্রোনিক্স এন্ড জেভি ওয়াশিমুল হক’। এই ১০টি সড়কের দৈর্ঘ্য ১২ হাজার ৭৫০ মিটার। এই প্রকল্পের মধ্যে দুয়ারী প্রাইমারি স্কুল হতে পাকুরিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত ৩ হাজার ৫৫০ মিটার রাস্তা কার্পেটিং করার কাজ চলমান রয়েছে। ধসে পড়া সড়কটি এই প্রকল্পেরই অংশ।কর্তৃপক্ষ ও ঠিকাদারের আশ্বাসের পরও ভোগান্তি কমেনি স্থানীয়দের। এই বর্ষনের মধ্যে সুরক্ষা দেয়ালের কাজ শেষ হয়ে সড়কটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দুই গ্রামের হাজারো মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওয়াশিমুল হক বলেন, ‘তিন হাজার মিটার সড়কের কাজ প্রায় শেষ হলেও পুকুরের ওই অংশের কাজ বাকি ছিল। সেখানে সুরক্ষা দেয়ালের কাজ চলছিল। ভারী বর্ষণের কারণে ওই জায়গার মাটি নরম হয়ে ধসে গেছে। যে অংশটি ভেঙেছে, সেটি আমরা নিজ খরচেই আবার তৈরি করে দেবেন বলে জানান।

বিষয়টি নিয়ে নওহাটা পৌরসভার উপসহকারী প্রকৌশলী তৌফিক হাসান বলেন, ‘ভারী বর্ষণে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঠিকাদারকে বিষয়টি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত অংশটি তাকেই মেরামত করতে হবে। এর জন্য পৌরসভা থেকে নতুন করে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না। সুরক্ষা দেয়ালের কাজ শেষ হলেই সড়কটি ঢালাই করা হবে বলে জানান তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ জানান, নওহাটা পৌরসভার দুয়াড়ি থেকে পাকুড়িয়া স্কুল পর্যন্ত তিন হাজার ৫৫০ মিটার সড়কের কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। সড়কটির দুই পুকুরের মাঝ হওয়ায় কয়েকদিনের ভারী বর্ষণে কিছু অংশ ধসে গেছে। এই ঘটনায় পাকুড়িয়া উত্তর ও দক্ষিণ পাড়া গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিকল্প পথে অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা এই এলাকাবাসীর জন্য কষ্ট ও সময় সাপেক্ষ। এই চলাচলের সুবিধার্থে কালকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করবো এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসী যাতায়াতের সুব্যবস্থা করবেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin