সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় মসজিদের জমি বিক্রির গুজবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আদাড়িয়াপাড়া জামে মসজিদ ও গোরস্থানের জমি বিক্রির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদাড়িয়াপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আজাদ বলেন, তিনি ১৯৮৬ সাল থেকে আদাড়িয়াপাড়া জামে মসজিদ ও গোরস্থানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময়ে মসজিদ ও গোরস্থানের উন্নয়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। বরং স্থানীয়দের সহযোগিতায় মসজিদটি বর্তমানে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

তিনি জানান, সম্প্রতি মসজিদ সম্প্রসারণের জন্য আব্দুল মালেক নামের একজনের নিকট থেকে জমি ক্রয় করা হয়। এর বিনিময়ে তাঁকে দুই কাঠা জমি দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে হস্তান্তরও সম্পন্ন হয়েছে। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংলগ্ন আরও কিছু জমি বিক্রি করে মসজিদ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। এ সংক্রান্ত রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার সময় কমিটির সদস্য তসলেম উদ্দিন জোরপূর্বক রেজুলেশন খাতা নিয়ে গিয়ে মসজিদে অশান্তি সৃষ্টির চেষ্টা করেন।

অধ্যাপক আজাদ অভিযোগ করেন, তিনি যেহেতু রাজশাহী-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হয়েছেন, সেহেতু তাঁর জনপ্রিয়তা নষ্ট করার জন্য স্থানীয় বিএনপি নেতা আহ্বায়ক নাজিমুদ্দিন, তসলেম উদ্দিন ও আসগর আলীসহ কয়েকজন অপপ্রচারে নেমেছেন। তাঁদের প্ররোচনায় ফেসবুকে ‘মসজিদের জমি বিক্রি করে টাকা আত্মসাৎ’ করার অভিযোগে মিথ্যা পোস্ট দেওয়া হয়েছিল, যা পরে মুছে ফেলা হয়। তিনি বলেন,“এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ। এর মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিমুদ্দিন ও মসজিদ কমিটির সদস্য তসলেম উদ্দিন বলেন, ফেসবুকে যা হয়েছে তার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তবে মসজিদের উন্নয়ন নিয়ে যে সিদ্ধান্ত হয়, তা ভিন্নভাবে রেজুলেশন করার চেষ্টা করেছিলেন আবুল কালাম আজাদ। তাঁদের দাবি, মসজিদ সংস্কারের জন্য দুই কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত হলেও তিনি রেজুলেশনে ২০ কাঠা জমি বিক্রির বিষয় যুক্ত করেন। পরে কমিটি ও এলাকার মানুষের চাপে তিনি দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত মসজিদ কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন,তাদের মসজিদ ও গোরস্থানের জমি নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা সবাই মিলেই মসজিদের উন্নয়ন করছেন। কোনো ব্যক্তির স্বার্থে নয়, বরং মুসল্লিদের সুবিধার জন্যই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই গুজব ছড়িয়ে মসজিদের পরিবেশ নষ্ট না করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।

এ সময় মসজিদের সহ-সভাপতি শামসুল আলম, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সদস্য আবুল কালাম, আব্দুর রশিদ, মজিবর রহমান, আজাউল, সাবিয়ার রহমান, ফাজিমুদ্দিন, তরিকুল ইসলাম ও সাহেব আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা সাংবাদিকদের মাধ্যমে এই গুজবের তীব্র প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে মসজিদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin