নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন কাশিয়াডাঙ্গা কলেজ ও কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এসময় অতিথিবৃন্দ জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার সকাল ১০টায় অত্র কলেজের হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় ও বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো: আব্দুল করিম শাহ্।
বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমানের সভাপতিত্বে কার্যক্রম পরিচালনা করেন খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক, খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, আঞ্চলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইউসুফ আলী চৌধুরী প্রমূখ।