সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় ৭নং ওয়ার্ড নওহাটা পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বায়াতে নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বায়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নওহাটা পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।

নওহাটা পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, নওহাটা পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর জিন্নাহ, বড়গাছী ৭নং ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, বিএনপি নেতা জালাল উদ্দীন, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌরসভা বিএনপি নেতা ফাহিম সরকার, বিএনপি যুবনেতা মিঠু, যুবনেতা মেহেদী হাসান বাবু, পবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফজলুল হক বাবুল।

আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল ইমরান রুবেল, সাংগঠনিক সম্পাদক আলম, নওহাটা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ৭নং ওয়ার্ড যুবনেতা শরিফ উদ্দিন, নওহাটা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকুল আলী, নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা সাইদুর রহমান, বিএনপি নেতা সুজন, যুবনেতা মোহন ও রিপনসহ ইফতার ও দোয়া মাহফিলে নওহাটা ৭নং ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় কোরআন তিলাওয়াত শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী, বিশ্ব মাতা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin