বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবার কাটাখালী পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। গতকাল বাদ মাগরিব পবার কাটাখালী পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাটাখালি পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান দুলাল এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাটাখালি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সাবেক সম্পাদক এডভোকেট রাসেল, বিএনপি নেতা আব্দুল মুকিত ও মনিরুল ইসলাম ডাবলুসহ বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin