শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

পবার দর্শনপাড়ায় কবর জিয়ারত ও পথ সভা করলেন বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 113.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাকেবক সাধারণ সম্পাদক পবা মোহনপুর আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাসী এডভোকেট শফিকুল হক মিলন বিএনপি’র মৃত্যবরণকারী নেতাকর্মী ও তাদের নিকট আত্মীয়দের কবর জিয়ার করেন। তিনি শনিবার দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে যান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন। সেইসাথে তিনি সংক্ষিপ্ত পথসভাও করেন।

এ সময়ে তিনি বলেন, তিনি কিছুদিনের জন্য দেশের বাহিরে ছিলেন। এরমধ্যে বেশ কয়েকজন বিএনপি নেতা এবং বিএনপি নেতাদের নিকট আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছেন। এজন্য সে সময়ে তিনি আসতে পারেনি। বিদেশ থেকে দেশে ফিরেই তিনি এখানে এসেছেন কবর জিয়ারত ও মরহুমদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানাতে। তিনি প্রতিটি পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদা জানান।

কবর জিয়ারত শেষে উপস্থিত শতশত নেতাকর্মীদের অনুরোধে তিনি সংক্ষিপ্ত পথসভা করেন। পথ সভায় আশে পাশের সকলের সথে তিনি করমর্দন ও কুশল বিনিময় করেন। এ সময়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে একটি দল নানা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বানচাল করতে মরিয়া উঠেছে। এছাড়াও নির্বাচন হলে তারা অবৈধ প্রভাব খাটানোর জন্য এখন থেকেই গভীর ষড়যন্ত্র করছে। এই সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে প্রতিটি ওয়ার্ডে ও পাড়ায় পাড়ায় নির্বাচন কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি। সেইসাথে ঐ সকল ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোরশেদ আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রমজান আলী, সাবেক সভাপতি ইবরাহিম খান,পবা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, কৃষক দলের আহবায়ক আকমাল হোসেন, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, যুবনেতা আজাবর রহমান শামীম ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম সহ দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য মিলন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার মা, যুবনেতা রফিকুল ইসলাম এর পিতা ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আরজেদ আলী সাবুর পিতার কবর জিয়ারত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin