নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা নওহাটা পৌর আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওহাটা পৌর আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। নওহাটা পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।
নওহাটা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাননান এর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন নওহাটা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান ও সাবেক আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ কাওসার আলী, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক উপ দফতর সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মন্ডলীর সদস্য কাজী মোজাম্মেল হক ও পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক। আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুল হক, নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা আক্তার সুমি, পবা উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খাতুন, সাধারণ সম্পাদক খুশি খাতুন ও পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু। এছাড়াও নওহাটা পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।