বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবার বায়াতে আয়েশা ট্যুরস এন্ড ট্রাভেলস’র শুভ উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে আয়েশা ট্যুরস এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যাফেল ড্র, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পবা উপজেলার বায়া বাজারে আয়েশা ট্যুরস এন্ড ট্রাভেলস এর অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।

আয়েশা ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব মতিউর রহমান বাদল এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসা এর পরিচালক নাজমুস সাকিব। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এম অটো রাইস এন্ড ফ্লাওয়ার মিলস এর চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ও পরিচালক আজিজসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য আয়েশা ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে হজ্ব ও ওমরাহ হজ্বে যাওয়ার কার্যক্রম পরিচালনা, দেশের অভ্যান্তরে এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকিট বিক্রয়সহ বিভিন্ন দেশে ডেসটিনেশন ট্যুর প্যাকেজসহ বিভিন্নসেবা পাওয়া যাবে উদ্বোধনীতে উল্লেখ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin