সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

পবার হরিপুর ইউপি সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নজু’র কুলখানি অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলা হরিপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা যুবদলের সদস্য সাহেব জাদার পিতা নজরুল ইসলাম নজুর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর রায়পাড়া বশরী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরো উপস্থিত জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড এর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন, সাধারণ জনগণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগে ভূগছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা রায়পাড়া মোড় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে রায়পাড়া বশরী গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin