নিজস্ব প্রতিবেদক: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর বর্ণিল পূর্তি উদযাপন ও তাদের অধিকার সুরক্ষায় আমাদের করণীয় শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়রোববার সকালে পবা স্নেহা নীড় প্রতিবন্ধী কেন্দ্রে পবা উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ বিশপ জের্ভাস রোজারিও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন কুমার ভৌমিক এবং অর্পনা চৌধুরী। তাদের সহযোগিতা করেন ডেভিড বাস্কে এবং পলাশ বিশ^াস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডাইরেক্টর অপারেসন্স সাগর মারান্ডী, ফিল্ড প্রোগ্রাম অপারেসন্স, প্লেইন ল্যান্ড ক্লাস্টারের ডেপুটি ডাইরেক্টর জেনী মিল্ড্রেড ডি’ ক্রুশ, পবা সমাজ সেবা অফিসের ইয়াকুব আলী সরকার, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, রাজশাহী এসিও এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, স্নেহা নীড় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সেন্টারের ইনচার্জ সিস্টার দিপীকা পালমা ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।
অনুষ্ঠানের সভাপতি রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ বিশপ জের্ভাস রোজারিও সবাইকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান ও পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেও অধিকার সুরক্ষায় এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান।