বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

  • প্রকাশ সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৬১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় হলরুমে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান এর সহযোগিতায় বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠান হয়।

এসএমসি এর প্রতিনিধি রেজাউল করিম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডাক্তার জুলফিকার ইবনে জাফর, ডাক্তার সাদিয়া আফরিন চৈতি, এসএমসি এর সেলস্ ম্যানেজার হাবিবুর রহমান, মানব সেবা অভিযান সংস্থার অভ্যন্তরিন নিরিক্ষা পরিচালক মেহনাজ মোস্তারি, অধ্যাপক নজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল হক ও দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, মানব সেবা অভিযান সংস্থার শাখা ব্যবস্থাপক মুহা: তাজেমুল হক, সহ অত্র বিদ্যালয়ের সমুহের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কন্যা শিশুদের বয়সন্ধিকালের সমস্যা তুলে ধরে সমাধান সমন্ধে উপস্থিত ডাক্তার ও কর্মকর্তাগণ পরামর্শ দেন। তারা বলেন, একজন কন্যা শিশু আট থেকে দশ বছরের মধ্যে থেকে তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকে। প্রকৃতির এই নিয়মকে সমস্যা না মনে করে অভিভাবকদের সাথে আলোচনা করার পরামর্শ দেন তারা। সেইসাথে পিরিয়ড হলে নোংরা কাপড় ব্যবহার পরিহার করে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ন্যাপকিন ব্যবহারের পরামর্শ সহ ন্যাপকিন ব্যবহারের পদ্ধতি ও পরিবর্তন বিষয়ে আলোচনা করেন। শেষে উপস্থিত সকল ছাত্রীর হাতে এসএমসি এর জয়া ন্যাপকিন তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রায় তিনশ ছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin