বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব র‌্যালি বের করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভায় যুবঋণের চেক, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পবা থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহনাজ পারভীন, তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া শারমিন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আকরাম উদ্দিন।

এছাড়াও ডাংগীপাড়া মৎস্য জীবি সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, বামনশিকড় যুব উন্নয়ন সমিতির সভাপতি সুজন কবির। বক্তব্য রাখেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, অন্যদের মধ্যে যুবকর্মী মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক, নারীনেত্রী রহিমা বেগমসহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের যুবকর্মী, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin