বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ রাজশাহীতে ব্লাস্ট এর দুইদিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পবা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণে বাপার কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ইউএনও ইবনুল আবেদীন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাপার মতো সংগঠনগুলোর সচেতনতা কার্যক্রম ও জনসম্পৃক্ততা অত্যন্ত সহায়ক।

এ সময় উপস্থিত ছিলেন বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সহ-সভাপতি হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরা বেগম, দপ্তর সম্পাদক সুজন কবির, নির্বাহী সদস্য বিশাল উদ্দিনসহ উপজেলা শাখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে বাপা নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin