নিজস্ব প্রতিবেদক: কিছুদিন পূর্বে বিএনপি পবা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি পুনরায় গঠন করা হয়। কমিটিতে আলী হোসেনকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কদের বাদ দিয়ে একক ভাবে কমিটি গঠনের উদ্দেশ্য কর্মীসভা করছেন। এ পর্যন্ত তিনি আটটি ইউনিয়নে এই কর্মীসভা করেছেন। এতে পবা উপজলা বিএনপিতে চরম অসন্তস বিরাজ করছে। এমনটাই অভিযোগ এনে এই আবেদন করা হয়েছে।
সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ, সুলতান আহমেদ ও আব্দুস সালাম চারজন স্বাক্ষর করে জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার বরাবরে একটি আবেদন দেন। সেখানে তাঁরা উল্লেখ করেন বেশ কিছুদিন ধরে পবা উপজেলার বিএনপি’র আহ্বায়ক আলী হোসেনকে একাধিক বার অত্র উপজেলার আটটি ইউনিয়ন কমিটি গঠনের জন্য যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে সভা করে ইউনিয়ন কমিটি গঠনের সিডিউলের সিদ্ধান্ত গ্রহনের জন্য বলছেন। কিন্তু তিনি বিভিন্ন কারন দেখিয়ে তার না করে সময় ক্ষেপন করেছেন।
তারা আরো উল্লেখ করেন সর্বশেষ চলতি মাসের ৭তারিখ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপির সভায় ২৮মে এর মধ্যে পবা উপজেলার আটটি ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সে সিদ্ধান্ত মোতাবেক পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাথে বার বার যোগাযোগ করা হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহন না করে নিজেই গত ১৪ ও ১৫ইং তারিখ হুজুরীপাড়া ইউনিয়ন ও দর্শনপাড়া ইউনিয়নে কর্মীসভা করেছেন। এতে করে কমিটির ও দলের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের দৃষ্টি আকর্ষনসহ পদক্ষেপ গ্রহনের দাবী জানান তাঁরা।
সেইসাথে তাঁরা এই আবেদনের অনুলিপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগের সমন্নয়কারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ায়দুর রহমান চন্দন ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বরাবরে প্রেরণ করেছেন বলে জানান তাঁরা।
এ বিষয়ে জানতে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার এর নিকট একাধিকবার মোবাইলে কল করলেও তিনি কল রিসিভ না করায় কোন প্রকার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।