সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবা-মোহনবাসীর জন্য আমার জীবন উৎসর্গ করলাম: মিলন

  • প্রকাশ সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান বলেছেন এইবারের নির্বাচনে দুইটি স্লোগান দিয়েছেন, তরুণ প্রজন্মের ভোট ধানের শীষে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, একসাথে ছাত্র-জনতার গণ আন্দোলনকে আরো বেশি কার্যকরী করতে হলে কেউ কোন দখলদারিত্ব করবেন না, কেউ কোনো দখল বাজিতে সহায়তা করবেন না, সাম্প্রদায়িকতা না করার আহ্ববান জানান তিনি। তিনি আরো বলেন, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের ১৮ তম কারা মুক্তি দিবস। ২০০৭ সালের এই দিনে ওয়ান ইলেভেনের সরকার পিছনে যে সরকার ছিল তারা তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করে নির্যাতন করেছিলো।

বন্ধ করে দিয়েছিলো চিকিৎসা। এরপর তিনি জামিনে লন্ডনে চিকিৎসার জন্য যেয়ে আজ ১৮ বছর পার হলেও দেশে ফিরতে পারে নাই বলে বুধবার বিকেলে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবার খড়খড়ি এলাকায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রনা ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল মিলন এই কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ করে জামায়াতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির বলেছিলেন স্বৈরাচার পতন ও দেশের দ্বিতীয়বার স্বাধীরতার নেপথ্যের মূল কারিগর তারেক রহমান। তাড়াতাড়ি ভুলে গেলে চলবেনা। জামায়াতে ইসলাম সারাজীবন কখনো বেগম জিয়ার আঁচলের নিচে। কখনো জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি নেতাদের পেছনে থেকে আন্দোলন করেছেন এবং ফায়দা লুটেছেন। আর আপনারাই আওয়ামীলীগের সাথে গিয়ে দালালী ও বেইমানী করেছে বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, তরুন প্রজন্ম ভোটার হওয়ার পরে তারা ভোট দিতে পারেনি। এবার তারা ভোট প্রদান করবে। আর এই নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারীতেই হবে। কেউ বাধা প্রদান করতে পারবেনা বলে জানান তিনি। তিনি বলেন জামায়াত পিআর পদ্ধতির কথা বলে তাদের দোসর আওয়ামী লীগেকে পুনর্বাসন করার চিন্তা করছে। সেটা হতে দেয়া হবেনা। তিনি বলেন ‘দেশের মানুষ নির্বাচন চায়। যে নির্বাচনের জন্য গত ১৫ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। যে নির্বাচনের জন্য আমরা, যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী, সহকর্মীকে হারিয়েছি। পবা-মোহনবাসীর পাশে ছিলেন, আছেন এবং সারাজীবন থাকবেন। তিনি তার জীবন পবা-মোহনপুরবাসীর জন্য উৎসর্গ করে দিয়েছেন বলেন উল্লেখ করেন। বক্তব্য শেষে বর্নাঢ্য র‌্যালি বের করেন তিনিসহ উপস্থিত সকল নেতাকর্মী। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে খড়খড়ি মোড়ে এসে র‌্যালি শেষ করেন।

পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মুন্নাফ ও আব্দুস সালাম মাস্টার, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাইুল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান মন্টুর সঞ্চারনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ধরুইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন কাজিম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান, দারুশা ইউনিয়ন বিএনপি’র ভারপাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দীন, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রকিবুল ইসলাম পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নওহাটা পৌর যুবদলের সাবেক সুজন মোল্লা সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin