নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতে চলছে সোনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গোৎসব। এই উৎসবকে যেন হিন্দু সম্প্রদায়ের লোকজন ভালভাবে এবং সুন্দরমত উৎযাপন করতে পারে সে জন্য আইন শৃংখলা বাহিনী কাজ করছে। আইন শৃংখলার কাজে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে দিনরাত আইন শৃংখলার কাজ রক্ষায় কাজ করছে আনসার ভিডিপির সদস্যরা।
এবার রাজশাহী জেলায় ২৯৬৮জন আনসার ভিডিপি আইন শৃংখলা রক্ষায় কাজ করছে বলে জানা গেছে। আর রাজশাহী মহানগরে দ্বায়িত্ব পালন করছে মোট ৫৪০জন। বিষয়টি নিশ্চিৎ করেন আনসার ভিডিপি বোয়ালিয়া থানা অফিসার সুজন রানা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ঘোষপাড়ায় শ্রী শ্রী দূর্গামাতার মিলন মন্দিরে গেলে আনসার ভিডিপি’র ১৪নং ওয়ার্ড দলনেত্রী মনি, ৯নং ওয়ার্ড দলনেত্রী সুলেখা ঘোষ, সদস্য আব্দুর রহমান ও শহিদুল ইসলামকে কর্তব্য পালন করতে দেখা যায়। এ বিষয়ে দলনেত্রী মনি বলেন, তারা এই মন্দিরে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করছে। তারা শেষ পর্যন্ত দ্বায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি।
আনসার ভিডিপি বোয়ালিয়া থানা অফিসার সুজন রানা বলেন, আনসার ভিডিপি এখন আর আগের মত নেই। তারা এখন পুলিশসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সঠিকভাবে দ্বায়িত্ব পালন করছে। শুধু পুজা নয় সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কাজে তারা দ্বায়িত্ব পালন করতে প্রস্তুত আছে এবং করছে বলে উল্লেখ করেন তিনি।