সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পুঠিয়ায় আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহযোগিতা করেন, জিনিয়া মহিলা সমবায় লি:, শিলমাড়িয়া মহিলা সমবায় সমিতি লি:, মোল্লাপাড়া মহিলা সমবায় সমিতি লি:, শিবপুর মহিলা সমবায় সমিতি লি:, নয়াপাড়া মহিলা সমবায় সমিতি লি: ও ভালুকগাছী মহিলা সমবায় সমিতি লি:।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার, কো- অপারেটিভ আব্দুল্লা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোতাল্লেম, পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী ও পুঠিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জিনিয়া সমবায় সমিতি সভাপতি খাদিজা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ কম্যুনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ সেরু ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজার হারুন অর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশন সহকারি পরিচালক নির্মল দাশ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin