মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পুঠিয়া উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌর শাখার কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ধোপা বাজার এলাকায় অনুষ্ঠিত মাহফিলে রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও পুঠিয়া উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার, মুহিব্বুল ইসলাম রুবেল ও মেরাজুল ইসলাম। এছাড়াও উপজেলা ও পৌরসভা কৃষক সদস্যবৃন্দসহ অত্র এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন। কর্মী সভায় পুঠিয়া পৌরসভায় কমিটি গঠন করার লক্ষে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এর নাম প্রস্তাব করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে টিটু বলেন, দেশে এখন চরম নৈরাজ্য ও অর্থনৈতিক সংকট চলছে। সেইসাথে নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে জনগণ মহাসংকটে পরে গেছে। এছাড়াও কৃষি ফসল উৎপাদনকারী কৃষক পন্যের ন্যায্য মূল্য না পেয়ে বছরের পর বছর লোকসান করে দিশেহারা হয়ে পড়েছে। সেইসাথে কৃষি যন্ত্রপাতি, সার, কিটনশাক ও সেচের পানির মূল্য বৃদ্ধি করার ফলে কৃষকরা ফসল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

এই সরকার শুধু কৃষককে মারেনি। সকল শ্রেণি পেশার মানুষকে বিপদের মধ্যে রেখেছে। নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এছাড়াও পানি, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দেশে সকল প্রকার পন্যের মূল্য বৃদ্ধি পেলেও কৃষকের মূল্য বৃদ্ধি হয়নি। ফসল ঘরে উঠার সময় কৃষক ন্যায্য মূল্য পায়না। এই অবস্থা আর চলতে দেয়া হবেনা। দ্রুত সরকার পতনের কর্মসূচী আসছে। এই কর্মসূচীতে সকল শ্রেণির মানুষকে অংশগ্রহন করার আহবান জানান তিনি।
বক্তব্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল মুসলিম অসুস্থ ব্যক্তির সুস্থতা ও মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin