শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

পুশইন ও কুরবানির চামড়া পাচার রোধে বিজিবি সতর্ক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুশইন এবং কুরবানির চামড়া ভারতে পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, সীমান্তে সবধরণের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে।

রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশইন হয়নি জানিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পুশইনের বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাক বৈঠকের মাধ্যমে মৌখিক ভাবে ও লিখিত ভাবে প্রতিবাদ জানিয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। বিজিবির এই কর্মকর্তা জানান, উৎসব মুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা জোরদারসহ দেশের অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় সদা সচেষ্ট ও সতর্ক রয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin