মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশ সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার শেষের পাতার ৭ও ৮ কলামে এবং দুই এর পাতার ১ কলামে এবং একটি অনলাইন পোর্টালে পবায় যুবদল নেতার বিরুদ্ধে জমির বিরোধে মারপিটের অভিযোগ শিরোনামে প্রকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন ষড়যন্ত্র চরিতার্থ করার সামিল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় জমি নিয়ে বিরোধের জের প্রতিপক্ষের লোকজনের ওপর রোববার সকালে হামলা করেছে স্থানীয় যুবদল নেতা সুজন মোল্লা। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে নওহাটা পৌরসভার মদনহাটি প্রবেশ পথে জমিতে গাছ রোপন করতে গেলে আমি সুজন মোল্লা ২৫-৩০টি মোটর সাইকেলে লোকজন নিয়ে গিয়ে তাদের উপর হামলা করেছি। এতে দুইজন আহত হয়।
আমি সুজন মোল্লা বলছি। আমি মোটর সাইকেলে করে কোন লোকজন নিয়ে কারো উপরে হামলা করিনি। কারন কোথাকার জমির কথা বলছে আব্দুস সামাদ তা আমি জানিনা। কারন মদন হাটি এলকায় এ রকম কোন জমি আমার নাই। যেখানে জমি নাই সেখানে জোর পূর্বক দখল করার কোন প্রশ্নই ওঠেনা। আব্দুস সামাদ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই মিথ্যা অজুহাত তুলেছেন। সেইসাথে আমিসহ আরো সতজনের নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আমরা কেউ এই ঘটনার সাথে জড়িত নয়। আমরা কেউ ঐ জমিতে জায়নি। কারন জমিটি আমরা চিনিনা। পত্রিকায় যাদের নাম উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তারা সবাই এবং আমি নিজে আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে প্রকৃত ঘটনা উন্মোচন ও এর সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি।

প্রতিবাদকারী
সুজন মোল্লা
আহ্বায়ক নওহাটা পৌর যুবদল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin