গত ১৩ জুলাই রোজ রোববার দৈনিক জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ছয় এর পাতার ছয় ও সাত কলামে অতিরিক্ত দামে সার বিক্রি ক্ষোভ কৃষকদের শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট। সংবাদে উল্লেখ করা হয়েছে আমি নাকি কোন এক কৃষককে বাড়তি দামে তার নিকট সার বিক্রি করতে চেয়েছি। আমাকে এবং আমার বিসিআইসি ডিলার জিকে ট্রেডার্সকে জড়িয়ে এই ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃত পক্ষে একজন ব্যক্তি আমাকে নানা ভাবে হয়রানী করছে। আমি একজন নারী ব্যবসায়ী হওয়ায় তিনি এটা করে সাহস পাচ্ছেন।
খবরে উল্লেখ করা হয়েছে আবদুল কুদ্দুস নামে এক কৃষক গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেছেন। কিন্তু কুদ্দুস অভিযোগ বিষয়ে জানেন না। আর আল-আমিন সার নিয়ে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আল-আমিন তাকে হয়রানী করার জন্য এ ধরনের অসত্য তথ্য দিয়েছেন। তিনি আমাকে বার বার হয়রানী করার উদ্দেশ্যে এমন মিথ্যা ও ভূয়া প্রতিবেদন করাচ্ছেন। আমি আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
তুহিনা আক্তার
স্বত্বাধিকারী
জিকে ট্রেডার্স
বিসিআইসি সার ডিলার