নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ১নং ওয়ার্ড (গোদাগাড়ী) উপজেলা থেকে সদস্য পদে প্রতিদন্দিতা করছেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীন নেতা বদিউজ্জামান বদি। তিনি তালা প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। সোমবার দুপুরে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় হতে এই প্রতিক গ্রহন করেন।
প্রতিক গ্রহন শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি একজন আওয়ামী লীগের নেতা ও কর্মী। বুদ্ধি হওয়া থেকে অদ্যবধি তিনি আওয়ামী লীগ করে আসছেন। তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এ সুবাধে তাঁর সাথে অত্র উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌর সভার মেয়র এবং কাউন্সিলরদের ভাল সম্পর্ক রয়েছে। এই সুসম্পর্ক ও তাঁর কাজের ধারা দেখে এই নির্বাচনে ভোটারগণ ভূল না করে তাঁর তালা প্রতিকে ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি।
সেইসাথে অতিতের সকল প্রকার ভূলত্রুটি ক্ষমা করে দিয়ে এ¦ই নির্বাচনে তাঁকে তালা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের সবিনয়ে অনুরোধ করেন বদিউজ্জামান বদি।