সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের ঘাস বড় হবেনা: জেলা প্রশাসক

  • প্রকাশ সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট আফিয়া আখতার প্রধান অতিথি বক্তব্যে নতুন প্রজন্মের উদ্দ্যেশে বলেন, আমাদের এই জেনারেশন খেলার মাঠে যেতে চায় না। তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে খেলার মাঠে ফেরাতে হবে। প্রতিটি মাঠের ঘাস যেন বড় না হয়। ছেলে-মেয়েদের খেলাধুলার মাধ্যমে যেন এমনিতেই ঘাস ছোট হয়ে যায়। আর বর্ষা মৌসুমে প্রতিটি মাঠে কাদা জমে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, অতিতে বাবা-মা ও অভিভাবকরা ছেলে-মেয়েদের খেলার মাঠ থেকে কান ধরে পিটিয়ে তুলে নিয়ে আসতেন। আর এখন সন্তানদের জোর করেও মাঠে নামাতে পারছেনা। মোবাইল ছেড়ে শিক্ষার্থীদের মাঠে নামানোর আহ্বান জানান তিনি। সেইসাথে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন রাজশাহী ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় রাজশাহীর ৩৫১ প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণের উব্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারাদেশে বিনামূল্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করছে। যেনো এই প্রজন্ম মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে। এ সময় জেলার ৩৫১ টি ক্রীড়া ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক তৌফিকুর রহমান রতন ও ডালিম হোসেন শান্ত। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin