সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ বিএনপি’র দিনব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে আগামীর ভাবনায় বাংলাদেশ বিষয়ে উপরে দিনব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ ও আরিফুল শেখ বনি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ড্যাব জেলা শাখার সাবেক সভাপতি ডাক্তার মোফাখখারুল ইসলাম ও ডাক্তার ওয়াসিম হোসেন।

১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বিকেল ৫টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনের মধ্যে পুরস্কার ও অংশগ্রহনকারী সবার মধ্যে সনদ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শাহীন শওকত বলেন, বিএনপি একটি বৃহত দল। এই দলকে নিয়ে অতিতে যেমন ষড়যন্ত্র হয়েছে, এখনো তা চলছে। কিন্তু বিএনপি’র এতটুকুও ক্ষতি হয়নি। তিনি বলেন, শুধু স্লোগান নয় ভাল কাজ করতে হবে। ভাল কাজ দিয়ে জনগণের মন জয় করতে হবে। আর এ কাজটা প্রথমে ছাত্রদলকে নিতে হবে। তাদের প্রতিটি ছাত্রাবাসে যেতে হবে। বিএনপি’র আদর্শ সম্পর্কে তুলে ধরতে হবে। বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আগামীতে বিএনপি আরো সমৃদ্ধ হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin