নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো পহেলা সেপ্টেম্বর। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃক্ষরোপন করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার রাজশাহী মহানগরীর ফিরোজাবাদ এলাকার বিমানচত্বর হতে ফ্লাইওভার পর্যন্ত বিভিন্ন জাতের বনজ এবং ঔষধী গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন শুরুর পূর্বে র্যালি করা হয়। র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ ও বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান। আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রকৌশলী শাহরিয়ার খন্দকার নয়ন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে শাহীন শওকত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃক্ষরোপন করেছিলেন। তারই উত্তস্বরী হিসেবে বিএনপি বৃক্ষরোপন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবং বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বৃক্ষরোপন কর্মসূচী পালণ করা হচ্ছে। সারাদেশের ন্যায় রাজশাহীকে সবুজায়নে ঘিরে দিতেই এই কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানান তিনি।