শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চায় বিএনপি: রায়হান

  • প্রকাশ সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য। বিএনপি সব সময়ই গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করে আসছে। বিএনপির ৩১ দফা রূপরেখা সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। সোমবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলায় আয়োজিত বিএনপি’র ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার ও গণসংযোগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

তিনি বলেন,“বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বিরোধী মত দমনে ভিন্নমতাবলম্বীদের হয়রানি করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কারও প্রতি প্রতিশোধ নয়, বরং ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।

মোহনপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাকে ঘিরে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জেলা বিএনপির নেতা রায়হানুল আলম রায়হান বলেন,“বিএনপি’র ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক নয়, এটি একটি সার্বিক জাতীয় পুনর্গঠনের অঙ্গীকার। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন থাকবে, মানুষ হবে মর্যাদাবান, এবং কেউ অন্যায়ের শিকার হবে না। দেশে এখন যে ভয়ভীতির পরিবেশ—তা দূর করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন,বিএনপি চাই তরুণ প্রজন্ম রাজনীতিতে অংশ নিক, নীতির রাজনীতি শিখুক। কারণ ভবিষ্যতের বাংলাদেশ তাদের হাতেই গড়া হবে। দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে—এটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের অধিকার নিশ্চিত করবে। বিএনপি জনগণের দল। আমরা চাই মানুষ নিরাপদ থাকুক, শান্তিতে বাঁচুক। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, প্রতিহিংসা নয়। আমরা সেই ঐক্যের রাজনীতি ফিরিয়ে আনতে চাই।

কর্মশালা শেষে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য পথসভা বের হয়। বিএনপি নেতাকর্মীরা মোহনপুর বাজার এলাকায় ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির আন্দোলন, ভবিষ্যৎ কর্মসূচি ও নির্বাচনপূর্ব পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।স্থানীয় জনগণের অনেকে বিএনপির ৩১ দফা রূপরেখা হাতে নিয়ে তা পড়েন এবং দলের অবস্থান সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। পথসভা চলাকালে গণতন্ত্র ফিরিয়ে দাও, ভোটাধিকার চাই, ধানের শীষের বিজয় চাই, এসব স্লোগান দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin