নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বাবু আয়োজনে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীর জনসভা সফল ও সার্থক করতে রাজশাহী নগরীতে শুক্রবার বিকেলে এই কর্মসূচী পালরন করেন তারা।
র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সহ-সম্পাদক শরিফুল ইসলামও রুবেল, সহ-সম্পাদক আরকান বাপ্পি, শরিফুল ইসলাম, সদস্য খালেক, এরশাদ শেখ, রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ২১নং ওয়ার্ড সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক খোকন ও ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাওন শেখ। এছাড়াও র্যালি ও পথ সভায় পথসভায় ১৯ ওয়ার্ডের যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।