বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বিএমডিএ কর্তৃপক্ষের অর্থ প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), রাজশাহীর প্রধান কার্যালয়, সকল রিজিয়ন ও জোন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য একদিনের বেতনের সমপরিমাণ ৮,৫৩,২০৬/- (আট লক্ষ তেপান্ন হাজার দুইশত ছয়) টাকা প্রদান করেছেন। সংগৃহীত অর্থ অতি দ্রুত প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে। রবিবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হল রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় বিএমডিএ, রাজশাহীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃদাঃ) ড. আবুল কাশেম, জাহাঙ্গীর আলম খান, সচিব (সিনিয়র সহ. সচিব) যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) এটিএম মাহফুজুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেরিত সমুদয় অর্থ বন্যা আক্রান্ত জনসাধারণের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin